| মুলক (মুলা) |
এটি বহুল পরিচিত কন্দ শাক। দেশের প্রায় সর্বত্রই শাক ও তরকারি হিসেবে ব্যাবহারের জন্য এর চাষ হয়। উষ্ণপ্রধান অঞ্চলে কেবলমাত্র শীতকালেই এর চাষ হয় । শিতের সেশে মুলা গাছে ফুল তারপর শুটি ও ফল হয়। ওষুধ হিসেবে এর পাতা, মুল, ফল ও বীজ ব্যাবহত হয়। প্রয়োগ ও ব্যাবহারঃ ১। আমাশয়েঃ ১০ গ্রাম শুকনো মুলা ৪ কাপ পানিতে সিদ্ধ করে ১ কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিন। সারাদিন এটি ৪ থেকে পাঁচ বার খান দেখবেন আমাশয় ভাল হয়ে যাবে। ২। মেয়েদের কষ্টরজেঃ এক থেকে দেড় গ্রাম মুলার বীজচূর্ণ পানির সাথে সকালে এবং বিকেলে কিছু খাবার পরে খেতে হবে। ৩। ছুলি রোগেঃ ৫ থেকে ৭ গ্রাম মুলা বীজ পানিতে বেটে নিন তারপর চন্দনের মত সারা গায়ে লাগান। |
শেয়ার করুন

0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন